Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ঠাকুরগাঁওয়ে ট্রাক্টরের ধাক্কায় মটরসাইকেল আরোহী নিহত

download

আব্দুল আওয়াল, ঠাকুরগাঁও: সদর থানার বরুনাগাঁও নামক স্থানে ট্রাক্টরের ধাক্কায় এক মটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ বুধবার বেলা আনুমানিক ১২ টার সময় বরুনাগাঁও-ফাড়াবাড়ি সড়কের হাজীপাড়া নামক স্থানে মোঃ সাদেক (৫৭) নামে এক মটর সাইকেল আরোহীকে পেছন থেকে ধাক্কা দিয়ে একটি ইটবাহী ট্রাক্টর তৎক্ষণাৎ পালিয়ে যায়। কাপড় ব্যবসায়ী সাদেকের ধর থেকে মাথা আলাদা হয়ে তাৎক্ষণিকভাবেই মারা যান। নির্জন রাস্তায় এ সময় একজন পথচারি এ ঘটনা দেখে আশপাশে খবর দিলে শত শত মানুষ ঘটনা স্থলে জরো হন। পরে ঠাকুরগাঁও সদর থানার পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেন।

Leave A Reply

Your email address will not be published.