Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

বিকেলে বৈঠক ডেকেছেন রওশন এরশাদ

rowson_ershad_15959_41886

বিরোধী দলীয় নেত্রী রওশন এরশাদ জাতীয় পার্টির সংসদীয় দলের বৈঠক ডেকেছেন। মঙ্গলবার বিকাল তিনটায় জাতীয় সংসদে এই বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠক শেষে রওশন এরশাদ এই বিষয়ে ব্রিফ করতে পারেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

রবিবার নিজ জেলা রংপুরে সংবাদ সম্মেলন করে ভাই জি এম কাদেরকে দলের কো-চেয়ারম্যান ও উত্তরসূরি ঘোষণা করেন। এরপর সোমবার রাতে ঢাকায় পার্টির সরকার সমর্থক সাংসদ ও সভাপতিমণ্ডলীর নেতাদের একাংশের যৌথ সভা থেকে এরশাদের সিদ্ধান্তকে ‘গঠনতন্ত্রবহির্ভূত’ ঘোষণা হয়। একই সঙ্গে এরশাদের স্ত্রী বিরোধী দলীয় নেতা রওশনকে দলের ‘ভারপ্রাপ্ত চেয়ারপারসন’ করা হয়েছে।

ঐ বৈঠকের পর রংপুরে অবস্থানরত এরশাদ একটি হোটেলে সংবাদ সম্মেলন করে জানান, আমি দলের চেয়ারম্যান। আমি সভা ডাকব। আমার অনুপস্থিতিতে সভা ডেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করাটা সম্পূর্ণ অবৈধ।

এদিকে আজ দুপুর দুইটার জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে সংবাদ সম্মেলন করবেন হুসেইন মোহম্মদ এরশাদ। অন্যদিকে, বিকাল তিনটায় রওশন এরশাদ বসবেন সংসদীয় দলের বৈঠকে।

Leave A Reply

Your email address will not be published.