Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ফেব্রুয়ারি থেকে ট্রেনের ভাড়া ৭.৮ শতাংশ বাড়ানোর পরিকল্পনা

DEMU-Train-02

বাংলাদেশ রেলওয়ে এই বছর ফেব্রুয়ারি থেকে ট্রেনের ভাড়া ৭.৮ শতাংশ বাড়ানোর পরিকল্পনা করছে বলে জানালেন রেলমন্ত্রী মুজিবুল হক।  বৃহস্পতিবার দুপুরে রেল ভবনে এক অনুষ্ঠানে রেলমন্ত্রী মুজিবুল হক এ কথা জানান।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। তার অনুমতি পেলেই আগামী মাস থেকেই রেলের নতুন ভাড়া কার্যকরী হবে।’

রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি যাত্রী সেবার মান ‘ঠিক রেখে’ ট্রেন ভাড়া বাড়ানোর পরামর্শ দেওয়ার দুই দিনের মাথায় ভাড়া বাড়ানোর এই উদ্যোগের কথা জানালেন রেলমন্ত্রী।

এ বিষয়ে রেলসচিব ফিরোজ সালাহউদ্দিন বলেন, প্রধানমন্ত্রীর কাছে পাঠানো প্রস্তাবে ৭ দশমিক ৮ শতাংশ ভাড়া বাড়ানোর কথা বলা হয়েছে। এতে সর্বনিম্ন ভাড়া বাড়বে পাঁচ টাকা। আর ঢাকা-চট্টগ্রাম রেলপথের ট্রেনে শোভন শ্রেণির ভাড়া বাড়বে ৪৫ টাকার মতো।

তিনি বলেন ‘রেলওয়েকে লোকসানের হাত থেকে বাঁচাতে ভাড়া বাড়ানোর এই উদ্যোগ নেয়া হয়েছে। এখন থেকে প্রতি বছরই রেল ভাড়া সমন্বয় করা হবে।’

Leave A Reply

Your email address will not be published.