Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

স্বচ্ছ ও জবাবদিহিমূলক স্থানীয় প্রশাসনে আটোয়ারীতে এমকেপির প্রেস ব্রিফিং

Pitcurআকাশ ইসলাম, আটোয়ারী প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারীতে স্বচ্ছ ও জবাবদিহিমূলক স্থানীয় প্রশাসনে এমকেপির প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে দাতা সংস্থা ইউরোপীয় ইউনিয়ন সিডা ও ডিয়াকোনিয়া বাংলাদেশ এর আর্থিক সহায়তায় মানব কল্যাণ পরিষদ এমকেপি’র আয়োজনে “ইফেক্টিভ পাটিশিপেশান ফর ট্রান্সপারেন্ট এন্ড এ্যাকাউন্টেবল লোকাল গর্ভনেন্স” প্রকল্পের কার্যক্রম বাস্তবায়ন বিষয়ক প্রেস ব্রিফিং আটোয়ারী প্রেস ক্লাবে স¤পন্ন হয়েছে। প্রেস ক্লাবের সভাপতি জনাব আনিসুর রহমানের সভাপতিত্বে উক্ত প্রেস ব্রিফিং এ প্রকল্পের বিভিন্ন কার্যক্রম ও বাস্তবায়ন কৌশল বিষয়ে আলোচনা করা হয়। ইউনিয়ন পরিষদকে আরো বেশী জনমুখী করে গড়ে তোলার জন্য গনমাধ্যমকর্মীদের বলিষ্ঠ ভুমিকা পালন করতে হবে বলে সুপারিশ করা হয়। এছাড়াও ইউনিয়ন পরিষদ সংক্রান্ত খবর প্রিন্ট মিডিয়ায় বেশী বেশী প্রকাশ হওয়া দরকার বলে সকলে মত প্রকাশ করেন। প্রেস ব্রিফিং অন্যানের মধ্যে আটোয়ারী প্রেস ক্লাবের উপজেলা রিপোর্টার্স ইউনিটের সভাপতি জিল্লুর হোসেন সরকার, আটোয়ারী প্রেস ক্লাবের সম্পাদক মনোজ রায় হিরু, তরুন সাংবাদিক মোঃ নাজমুল হক প্রমুখ বক্তব্য রাখেন। প্রেস ব্রিফিং এ গণমাধ্যম কর্মী ছাড়াও নারী ও পুরুষ ইউপি সদস্য এবং এনএসএ সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.