Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

কুড়িগ্রামে এস.এ টিভির ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

Kurigram SA.TV Birth Day photo-(2) 19.01.16শাহ্ আলম, কুড়িগ্রাম: বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা ও কেক কাটাসহ নানা আয়োজনে কুড়িগ্রামে এস এ টিভি’র ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার সকাল ১১ টায় কুড়িগ্রাম প্রেস ক্লাব চত্ত¡র থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে কুড়িগ্রাম প্রেস ক্লাব হল রুমে আলোচনা সভায় নতুন প্রজন্মের টেলিভিশন এস এ টিভির পরিবারকে শুভেচ্ছা জানিয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রামের পুলিশ সুপার মোঃ তবারক উল্ল্যা। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কুড়িগ্রাম আইনজীবি সমিতির সভাপতি ও পাবলিক প্রসিকিউটর এডভোকেট আব্রাহাম লিংকন, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ আমিনুল ইসলাম, প্রেস ক্লাব সভাপতি মমিনুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক শ্যামল ভৌমিক, দৈনিক কুড়িগ্রাম খবরের সম্পাদক এসএম ছানালাল বকসী, টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ ইউনুছ আলী, সাংবাদিক শফি খান, অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, আহসান হাবীব নীলু, রেজাউল করিম রেজা, আতাউর রহমান বিপ্লব, শাহ্ আলম, দৈনিক জাগোবাহের সম্পাদক রেজাউল করিম রেজা, রাজু মোস্তাফিজ, শফিকুল ইসলাম বেবু, ওয়াহিদুজ্জামান তুহিন, খন্দকার একরামুল হক স¤্রাট, ফজলে এলাহী স্বপন, লাইলী বেগম, হুমায়ুন কবীর সুর্য, মিন্টু, তৌহিদ বকসী ঠান্ডা, শাহীন আহমেদ, মাহফুজার রহমান টিউটর ও এস এ টিভির কুড়িগ্রাম প্রতিনিধি বাদশাহ্ সৈকত প্রমুখ।
শুভেচ্ছা ও আলোচনা সভায় বক্তারা বস্তুনিষ্ঠ সংবাদসহ এস এ টিভির বিভিন্ন অনুষ্ঠানে ভুয়সী প্রশংসাসহ আগামী দিনে এস এ টিভি আরো সুনামের সাথে এগিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যাক্ত করেন।পরে প্রধান অতিথি পুলিশ সুপার উপস্থিত অন্যান্য অতিথিদের নিয়ে কেক কাটেন।

Leave A Reply

Your email address will not be published.