Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

বিশ্ববিদ্যালয় শিক্ষকদের ধর্মঘট প্রত্যাহার

dhaka_university

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে অষ্টম বেতন কাঠামোতে বৈষম্য নিরসনের দাবিতে দেশের ৩৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ক্লাস বর্জন কর্মসূচির আজ সাতদিন পার হয়েছে। কিন্তু এই সংকটের সমাধান কবে আসবে তা নিয়ে সাধারণ শিক্ষক এবং শিক্ষার্থীদের মাঝে উদ্বেগ তৈরি হয়েছে।

এই প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার গণভবনে বিশ্ববিদ্যালয় শিক্ষক প্রতিনিধিদের সাথে এক বৈঠক করেছেন। সে বৈঠকে শিক্ষকদের সমস্যা নিরসনের জন্য আশ্বস্ত করা হয়েছে বলে জানা গেছে।

শিক্ষক নেতারা বলেছেন, মঙ্গলবার সাধারণ সভার পর ধর্মঘট প্রত্যাহারের বিষয়ে তারা সিদ্ধান্ত জানাবেন। তবে ধর্মঘট প্রত্যাহার করার বিষয়টি মোটামুটি নিশ্চিত বলে বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা বলছেন, দ্রুত এই সংকটের সমাধান না হলে শিক্ষা কার্যক্রম ক্ষতিগ্রস্ত হবে।

কর্মসূচির প্রথম দিনে প্রধানমন্ত্রী শিক্ষকদের ক্লাসে ফিরে যাবার আহ্বানের পাশাপাশি সমালোচনাও করেছেন। এরপর শিক্ষামন্ত্রীর সাথে শিক্ষক নেতাদের কয়েক দফা বৈঠক হয়েছে। কিন্তু কোন সমাধান আসেনি। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দিয়েছেন শিক্ষকরা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক বিশ্বজিৎ ঘোষ বিষয়টিকে ‘জটিল’ হিসেবে বর্ণনা করছেন।

Leave A Reply

Your email address will not be published.