Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

অক্টোবরে জীবনের নতুন ইনিংসে হরভজন

অক্টোবরে জীবনের নতুন ইনিংসে হরভজন

ভারতীয় স্পিনার হরভজন সিংয়ের সঙ্গে জীবনের নতুন ইনিংসে সাতপাকে বাঁধা পড়তে যাচ্ছেন বলিউড অভিনেত্রী গীতা বাসরা। চলতি বছরের ২৯ অক্টোবর এক হয়ে যেতে পারে তাদের চার হাত।

জানা গেছে, ভারতের জালান্ধার থেকে ২০ কিলোমিটার দূরে ফাগওয়ারায় হিন্দু রীতিতে হবে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। এখানে ভারতের বর্তমান ও প্রাক্তন ক্রিকেটার এবং বলিউড তারকাদের দেখা যেতে পারে বলে আশা করা হচ্ছে।

‘সেকেন্ড হ্যান্ড হাজব্যান্ড’ ছবির প্রচারণার সময় গীতা জানিয়েছিলেন, চুপিচুপি বিয়ে করার পরিকল্পনা নেই তার। পাঞ্জাবি রীতিতে ধুমধাম আয়োজনে বিয়ে করতে চান ৩১ বছর বয়সী এই অভিনেত্রী।

এদিকে অক্টোবরেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিনটি টি-২০, পাঁচটি ওয়ানডে, চারটি টেস্ট ম্যাচ সিরিজ শুরু করবে ভারত। এতে হরভজন যদি খেলার সুযোগ পান তাহলে বিয়ের দিনক্ষণ পাল্টাবেন তিনি। সুত্র: টাইমস আব ইন্ডিয়া

বাংলাদেশেরপত্র/এডি/আর

Leave A Reply

Your email address will not be published.