Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠন, ক্ষতিপূরণের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

home-mins

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর কারওয়ান বাজারের হাসিনা মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ফায়ার সার্ভিসের উপ-পরিচালক (অপারেশন) মেজর শাকিল নেওয়াজ এর নেতৃত্বে এই কমিটি গঠন করা হয়। এতে ফায়ার সার্ভিসের দু`জন ও সিটি কর্পোরেশনের দু`জনকে রাখা হয়েছে। তদন্ত কমিটি আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করবেন। তদন্ত কমিটি গঠন হওয়ার বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডিজি আলি আহম্মেদ খান পিএসসি।
এর আগে সাড়ে ৯টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক। এসময় তিনি ব্যবসায়ীদের ক্ষতিপূরণ দেয়ারও আশ্বাস দিয়েছেন।
কারওয়ান বাজারের ভয়াবহ অগ্নিকাণ্ডের মধ্যেই হাসিনা মার্কেট পরিদর্শনে আসেন স্বরাষ্ট্রমন্ত্রী। ফিরে যাওয়ার পথে সাংবাদিকদের আলাপকালে ক্ষতিপূরণের আশ্বাস দেন তিনি।
রবিবার সন্ধায় বৃষ্টি থামার পরপরেই ৭টা ৫৫ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ২৬ টি ইউনিটের তিন ঘন্টা চেষ্টার পর রাত১১ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

Leave A Reply

Your email address will not be published.