Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

অটো রিকশা মালিক-শ্রমিকদের রংপুর সিটি করপোরেশন ঘেরাও

Ronjit-photo-2.........13-05-15রংপুর প্রতিনিধি:  বিভিন্ন দাবিতে রংপুর সিটি করপোরেশন (রসিক) কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ সমাবেশ করেছে রংপুর জেলা অটো রিকশা মালিক শ্রমিক সমবায় সমিতি।  নিবন্ধনহীন ব্যাটারিচালিত অটো রিকশা চলাচল বন্ধ, লাইসেন্স ফি কমানোসহ পাঁচ দফা দাবিতে বুধবার (১৩ মে) দুপুরে এ কর্মসূচি পালন করে তারা।

দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত ঘেরাও কর্মসূচি পালনকালে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন অটো রিকশা মালিক শ্রমিক সমবায় সমিতির সভাপতি মহিউল আলম মহি, সাধারণ সম্পাদক আনোয়ার কবীর সুমন প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, প্রশাসন ও সিটি করর্পোরেশনের নাকের ডগায় নগরীতে শত শত নিবন্ধনহীন অটো রিকশা চলাচল করলেও তা প্রতিরোধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

তারা অভিযোগ করেন, কোনো কারণ ছাড়াই সিটি কর্পোরেশন অটো রিকশার নবায়ন ফি আড়াই হাজার টাকা ধার্য করেছে। এতো বড় অংকের অর্থ তাদের পক্ষে দেওয়া সম্ভব নয় বলেও জানিয়ে দেন সংগঠনের নেতারা।

তবে, লাইসেন্স প্লেট বাবদ আগের চেয়ে অতিরিক্ত দুইশ’ টাকা ধার্য করাসহ উত্থাপিত পাঁচ দফা দাবি মেনে নেওয়ার জন্য রসিক মেয়রের প্রতি আহ্বান জানান তারা।

আগামী ৭২ ঘণ্টার মধ্যে দাবি মেনে নেওয়া না হলে রংপুর বিভাগ অচল করে দেওয়ারও হুমকি দেওয়া হয় মালিক শ্রমিক সমবায় সমিতির সমাবেশ থেকে।

 

Leave A Reply

Your email address will not be published.