Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

অপারেশন টোয়াইলাইটের সমাপ্তি; এক নারীসহ ৪লাশ উদ্ধার

সমাপ্ত ঘোষণা করল ৪ দিনের শ্বাসরুদ্ধকর অভিযান অপারেশন টোয়াইলাইট। সন্ধ্যা সাড়ে ৭টায় প্রেস ব্রিফিংয়ে এই অভিযানের সমাপ্তি ঘোষণা করা হয়।
আতিয়া মহলের ভিতরে নারীসহ ৪ লাশ উদ্ধার করা হয়েছে বলে প্রেস ব্রিফিংয়ে জানানো হয়।
সোমবার বিকেল সাড়ে চারটার পর থেকে সেখানে আর গুলি কিংবা বিস্ফোরণের শব্দ শুনতে পাওয়া যাচ্ছে না। ধারণা করা হচ্ছে, সেনাবাহিনীর প্যারা কমান্ডোরা আতিয়া মহলের জঙ্গি ঘাঁটির নিয়ন্ত্রণ নিজেদের কব্জায় নিতে সক্ষম হয়েছেন। বিকেল ৫টার দিকে সিআইডির ক্রাইম সিন ইউনিটকে ঘটনাস্থলের দিকে যেতে দেখা গেছে।
আতিয়া মহলে হতাহতের ব্যাপারে এখনও পরিষ্কার কিছু জানা সম্ভব না হলেও ধারণা করা হচ্ছে ভেতরে মরদেহ থাকতে পারে। তবে এ বিষয়ে কিংবা অভিযানের সর্বশেষ অবস্থা সম্পর্কে সন্ধ্যা সাড়ে ৭টায় প্রেস ব্রিফিংয়ে জানানো হবে বলে জানিয়েছে সেনা সূত্র। ধারণা করা হচ্ছে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে অভিযান সমাপ্তের ঘোষণা দেবে কর্তৃপক্ষ।
উল্লেখ্য, সোমবারের মধ্যেই অভিযান শেষ করার আশাবাদ ব্যক্ত করা হয় সেনা সূত্রে। দুপুরে আতিয়া মহলের দেয়াল ভেঙে প্রবেশ করেন সেনা কমান্ডোরা। এ সময় শোনা যায় ব্যাপক বিস্ফোরণ ও গুলির আওয়াজ। বিস্ফোরণের পরপরই আতিয়া মহল থেকে কুণ্ডলী পাকানো ধোঁয়া উঠতে দেখা যায়।
উল্লেখ্য, শুক্রবার সকাল আতিয়া মহলের জঙ্গি আস্তানা ঘিরে ফেলে আইনশৃঙ্খলা বাহিনী। শনিবার সকাল ‘অপারেশন টোয়ালাইট’ শিরোনামে জঙ্গি বিরোধী অভিযান শুরু করে সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্যাটালিয়ানের সদস্যরা।

Leave A Reply

Your email address will not be published.