Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

অবশেষে রাজ-শুভশ্রীর বাগদান

অবশেষে রাজ-শুভশ্রীর বাগদান
অবশেষে রাজ-শুভশ্রীর বাগদান

শেষ পর্যন্ত অনেক জল্পনা, রটনার অবসান ঘটিয়ে আংটি বদল করলেন জনপ্রিয় নির্মাতা রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়। মঙ্গলবার রাজের আনন্দপুরের ফ্ল্যাটে তাদের বাগদান সম্পন্ন হয়। রেজিস্ট্রিও হয় এদিন। বাওয়ালি রাজবাড়িতে বিয়ে হওয়ার কথা আগামী ১১মে।

বাগদানের সঙ্গে জোরকদমে চলছে বিয়ের অনুষ্ঠানের প্রস্তুতিও। কোথায় হবে, কী হবে সেই পরিকল্পনায় ব্যস্ত দুই পরিবার। ঘনিষ্ঠদের মতে, দু’জনের মধ্যে শুভশ্রীই বেশি উত্তেজিত। এনগেজমেন্টের আংটিও নিজেই পছন্দ করে কিনেছেন। বিয়ের পর রাজের পরিবারের সঙ্গেই থাকতে চান শুভশ্রী।

Leave A Reply

Your email address will not be published.