Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

অভিবাসী শিশুদের কথা ভাবছে ব্রিটেন

migrants

আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়া ও ইরাকসহ যুদ্ধবিধ্বস্ত দেশগুলোতে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে বহু শিশু। পরিবার বিচ্ছিন্ন এসব অভিবাসী শিশুদের আশ্রয় দেয়ার কথা বিবেচনা করছে ব্রিটেন সরকার।

সরকারের একজন মুখপাত্র জানিয়েছেন, ব্রিটিশ দাতব্য সংস্থা ‘সেভ দ্যা চিলড্রেন’ বাবা-মায়ের কাছ থেকে আলাদা হয়ে পড়েছে এমন তিন হাজার অভিবাসী শিশু-কিশোরকে ব্রিটেনে জায়গা দেয়ার জন্য সরকারের সাথে কথা বলছে।

আন্তর্জাতিক উন্নয়ন সচিব জাস্টিন গ্রিনিং মন্ত্রীদের উদ্দেশে বলেন, উদ্বাস্তু শিশুদের জন্য কি করা যায় তা বিবেচনা করা হচ্ছে।

তবে স্কটল্যান্ডের সরকার জানিয়েছে, এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের হাতে থাকলেও ব্রিটেনে এসে পৌঁছানো যেকোনো শরণার্থীকে তারা জায়গা দেবে।

একজন কর্মকর্তা বলছেন, স্কটল্যান্ডের স্থানীয় সরকার প্রশাসন এবং জনগণ এসব অভিবাসীদের সাহায্য করার ব্যাপারে খুবই আগ্রহী। শরণার্থীদের যেভাবে স্বাগত জানানো হচ্ছে তা এক কথায় চমৎকার। সূত্র: বিবিসি

Leave A Reply

Your email address will not be published.