Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

অসহায়-দুস্থ মানুষের পাশে রংপুর মহানগর ছাত্রলীগ নেতা সজল

হাসান আল সাকিব,রংপুর:
নোভেল করোনাভাইরাস বা কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে রংপুরে অসহায় খেটে খাওয়া দিনমজুর ও সাধারণ মানুষের মাঝে খাবার পৌঁছে দিয়েছে রংপুর মহানগর এর ২৯ নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারন সম্পাদক সাজ্জাদ আহমেদ সজল।

বৃহ:পতিবার প্রায় দুই শতাধিক মানুষের মাঝে খাদ্যসামগ্রী (চাল, আলু,ডাল,তেল,লবণ, মুড়ি,ডিম
) বিতরণ করা হয়।

জানা যায়,কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা অনুযায়ী নিজ উদ্যোগে রংপুর মহানগর এর ২৯নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারন সম্পাদক সাজ্জাদ আহমেদ সজল এর নেতৃত্বে প্রায় দুই শতাধিক পরিবারের মাঝে এই খাদ্যসামগ্রী তুলে দেন।

এ সময় ছাত্রলীগ নেতা সজল বলন, আমার পক্ষে থেকে অসহায় খেটে খাওয়া দিনমজুর ও সাধারণ মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। এবং নগরীর মাহিগঞ্জ এলাকায় জীবানুনাশক স্প্রে করা হয়।
আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।তিনি আরো বলেন, আমরা করোনাভাইরাসে আতঙ্কিত না হয়ে সচেতন হয়। আমাদের সবার সচেতনতা পারে এই ভাইরাস থেকে মুক্তি দিতে।করোনাভাইরাস প্রতিরোধে আপনাদের পাশে সব সময় আছে ছাত্রলীগ পরিবার।

এসময় উপস্থিত ছিলেন এসময় উপস্থিত ছিলেন ২৯ নং ওয়ার্ড ছাত্রলীগের সকল নেতাকর্মীরা, মাহিগঞ্জ বাজার দোকান মালিক সভাপতি সালেহ আহমেদ মোল্লা,২৯ নং ওয়ার্ড আওয়ামীলীগ এর সেক্রেটারি মোস্তাফিজুর রহমান, মহানগর ছাত্রলীগের সেক্রেটারি শেখ আসিফ, মাহিগঞ্জ থানার অফিসার ইনচার্জ আখতারুজ্জামান প্রধান, রহমান প্রমুখ।

Leave A Reply

Your email address will not be published.