অস্ট্রেলিয়া-বাংলাদেশ সিরিজ, ফিঞ্চের জন্য দু:সংবাদ!
স্পোর্টস ডেস্ক:
অস্ট্রেলিয়া জাতীয় দলের উদ্বোধনী ব্যাটসম্যান অ্যারন ফিঞ্চ বর্তমানে ইয়র্কশায়্যারের হয়ে খেলছেন। মারমুখী ব্যাটসম্যান হিসেবেই তাকে চেনা হয়। কিন্তু ইয়র্কশায়্যারের হয়ে তার এই মৌসুম আর খেলা হচ্ছেনা। এর কারণটা অবশ্যই ইনজুরি। গত শুক্রবার এক টি-টোয়েন্টি ম্যাচ চলাকালে পায়ে ব্যাথা পান তিনি। আগামী অক্টোবরে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া। আর এই ইনজুরি এতোটা মারাÍক যে, এর কারণে অনিশ্চয়তায় পড়েছে তার বাংলাদেশ সফর। পায়ের ইঞ্জুরির কারণে এই মৌসুমে আর কোন ম্যাচে নামতে পারবেননা তিনি। ইয়র্কশায়্যারের পরিচালক মার্টিন মক্সন জানিয়েছেন, তার এই মৌসুমে আর টিমের হয়ে খেলার কোন সম্ভাবনা নেই। তিনি বলেন, ‘এটা দেখা মোটেই ভালো কিছুনা, তার অভাব বোধ হবে দলে।’