Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

অস্ট্রেলিয়ায় মালয়েশীয় বিমানের জরুরী অবতরণ

আন্তর্জাতিক ডেস্ক:  মালয়েশীয় এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান ইঞ্জিনে ত্রুটির কারণে শুক্রবার মেলবোর্নে জরুরী অবতরণ করেছে। বিমানবন্দরের মহিলা মুখপাত্র বার্তা সংস্থা এএফপি’কে জানান, মালয়েশিয়া এয়ারলাইন্সের বিমানের ফ্লাইট এমএইচ-১৪৮ শুক্রবার স্থানীয় সময় বেলা ২ টা ১৬ মিনিটে কুয়ালালামপুরের উদ্দেশে মেলবোর্ন বিমানবন্দর থেকে যাত্রা করে। তবে উড্ডয়নের কয়েক মিনিট পরই এটি মেলবোর্ন বিমান বন্দরে নিরাপদে জরুরী অবতরণ করে। এয়ারসার্ভিসেস অস্ট্রেলিয়া জানায়, বিমানটির ইঞ্জিনে ত্রুটি দেখা দেয় বলে জানানো হয়েছে। মেলবোর্নের মেট্রোপলিটন দমকল বাহিনী জানায়, বেলা ২ টা ২২ মিনিটে তাদেরকে তলব করা হয়। তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু বলা হয়নি। এ ব্যাপারে জানতে মালয়েশীয় এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.