Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

আ. লীগ দেউলিয়া হয়ে গেছে: মির্জা ফখরুল

thakurgaon-fakhrul-picআব্দুল আউয়াল, ঠাকুরগাঁও: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আ. লীগ সরকারের সাথে জনগণ নেই। তাঁরা দেউলিয়া হয়ে গেছে। এ কারণে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে ক্ষমতা ধরে রাখতে চায়। কিন্তু এটা কখনো সম্ভব নয়।
শনিবার বিকেলে ঠাকুরগাঁও জেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে জেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, পদক কেড়ে নেয়ার ফলে শুধুমাত্র শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হেয় করা হয়নাই, গোটা জাতিকে হেয় করা হয়েছে। সরকারের এই নিকৃষ্টতম সিদ্ধান্ত নিকৃষ্ট নজির হিসেবে পৃথিবীর ইতিহাসে লেখা থাকবে। শুধামাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে আওয়ামী লীগ সরকার এ ধরনের নিকৃষ্ট একটি কাজ করেছেন।
মিজা ফখরুল বলেন, এক সময় আওয়ামী লীগ সবচেয়ে জনপ্রিয় দল ছিল। সেই আওয়ামী লীগের আজ কোন ভিত্তি নেই। একটিও মানুষ আওয়ামী লীগের পক্ষে যাচ্ছে না। কারণ তাঁরা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। এখন তাঁরা একতন্ত্র শাসন ব্যবস্থা কায়েম করতে চায়।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক তৈমুর রহমান, সহ সভাপতি মির্জা ফয়সল আমীন, সুলতানুল ফেরদৌস নম্র চৌধুরী, গোলাম সারোয়ার রঞ্জু চৌধুরী, যুগ্ম সাধারন সম্পাদক ওবায়দুল্লাহ মাসুদ, পৌর বিএনপির সভাপতি অ্যাড. আব্দুল হালিম, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সোহাগ প্রমুখ ।

Leave A Reply

Your email address will not be published.