Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

আইএসের বিরুদ্ধে যুদ্ধে নামলেন এনরিট!

বিনোদন ডেস্ক:
যুদ্ধভিত্তিক কোনো চলচ্চিত্র নয়, কিংবা নয় কোনো ক্রাইমভিত্তিক টিভি সিরিজ কিন্তু তারপরেও শত্র“র বিরুদ্ধে যুদ্ধ করতে দেখা যাবে হলিউড অভিনেতা মাইকেল এনরিটকে। হ্যাঁ, একেবারে বাস্তবেই বন্দুক চালাতে দেখা যাবে পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান খ্যাত অভিনেতা মাইকেল এনরিটকে। জানা গেছে, জর্দানের পাইলটকে জীবন্ত পুড়িয়ে মারা ও মার্কিন সাংবাদিকের শিরচ্ছেদের ভিডিও দেখার পর পরই আইএসের বিরুদ্ধে যুদ্ধে যাওয়া সিদ্ধান্ত নেন ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’-এর অভিনেতা মাইকেল এনরিট। ইতোমধ্যে কুর্দির জন সাধারণের সাথে মিলে যুদ্ধ করতে নামও লিখিয়ে ফেলেছেন এই অভিনেতা। দুবাই ভিত্তিক একটি টিভি চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে এনরিট নিজেই আইএস বিরোধী যুদ্ধে নাম লেখানোর কথা ঘোষণা করেন। উল্লেখ্য, মাইকেল এনরিট ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান: ডেড ম্যান চেস্ট’ ছাড়াও ‘নাইট এন্ড ডে’ এবং অসংখ্য টিভি সিরিজে অভিনয় করেছেন।

Leave A Reply

Your email address will not be published.