Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

আইএসের হিট লিস্টে ৮ অস্ট্রেলীয়, খতিয়ে দেখছে সরকার

আইএসের হিট লিস্টে ৮ অস্ট্রেলীয়, খতিয়ে দেখছে সরকারবিভিন্ন দেশের উচ্চপদস্থ কর্মকর্তাদের ওপর হামলা করার জন্য যে ‘হিট লিস্ট’ প্রকাশ করেছে ইসলামিক স্টেট (আইএস) তা খতিয়ে দেখছে অস্ট্রেলিয়া। ওই তালিকায় কমপক্ষে আটজন অস্ট্রেলীয়র নাম রয়েছে বলে জানা গেছে। খবর বিবিসি’র।

আইএস সমর্থিত একটি সন্ত্রাসী গোষ্ঠী সম্প্রতি অনলাইনে একটি তালিকা প্রকাশ করেছে। প্রায় দেড় হাজার নাম সংবলিত ওই তালিকার বেশিরভাগই মার্কিন প্রতিরক্ষা বিভাগের কর্মকর্তা। অস্ট্রেলিয়া সরকার নিশ্চিত করেছে, ওই তালিকায় অন্তত আটজন অস্ট্রেলীয় নাগরিক। এর মধ্যে একজন সংসদ সদস্যও রয়েছেন।

মধ্যপ্রাচ্যভিত্তিক চরমপন্থী সুন্নি গোষ্ঠী আইএস বর্তমানে ইরাক ও সিরিয়ার বিশাল অংশ নিয়ন্ত্রণ করছে। তারা ২০২০ সালের মধ্যে বিশ্ব দখলের মানচিত্রও তৈরি করেছে। এতে দেখা গেছে, আগামী পাঁচ বছরের মধ্যে তারা ভারতীয় উপমহাদেশের বেশিরভাগ অঞ্চল দখল করার ছক কষেছে।

আইএস দমনে সবচেয়ে বড় শক্তি যুক্তরাষ্ট্র, যার সঙ্গে জোটভুক্ত হয়ে ইরাক, তুরস্ক ও সৌদি আরবসহ আরও অনেক মুসলিম দেশ আইএসবিরোধী বিমান হামলা করছে। এই জোটে রয়েছে অস্ট্রেলিয়াও। যেসব দেশ তাদের বিরোধিতা করছে, সে সব দেশের নাগরিকদের এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের হত্যার হুমকি দিয়ে আসছে আইএস।

Leave A Reply

Your email address will not be published.