Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

আকস্মিক ঝড়ে ঢাকা-লক্ষ্মীপুরে নিহত ৩

Jhor-400x266নিজস্ব প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জ, ধামরাই ও লক্ষ্মীপুর জেলায় গতকাল রোববার বিকেলের আকস্মিক ঝড়ে তিনজন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন অন্তত ১৩ জন।
কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, ইমামবাড়ী এলাকায় ঝড়ের সময় একটি টিনের বাড়ি ভেঙে পড়লে অন্তত ১০ জন আহত হন। এ সময় দেয়ালচাপা পড়ে নিহত হয় ১০ বছরের শিশু রিয়া মণি।
ওসি জানান, এ ঘটনায় আহতদের স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল ঝড়ের কবলে পড়ে ধামরাইয়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক জানান, মঙ্গলবাড়ী গ্রামে ঝড়ের সময় একটি বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়ে। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহমেদ আলী (৫০) নামের এক ব্যক্তি ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় আহত হন আরো দুজন। আহতদের দ্রুত ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ ছাড়া লক্ষ্মীপুরে ঝড়ের সময় গাছচাপা পড়ে মারা গেছেন একজন। রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আলম জানান, গত রাতে ঝড়ের সময় একটি গাছের চাপায় মারা যান হারুন-অর-রশিদ (৫০)। রায়পুরা থেকে বাড়ি ফেরার পথে রাত সাড়ে ৯টার দিকে স্থানীয় কেরোয়া গ্রামে ঝড়ের কবলে পড়েন তিনি। সেখানেই একটি গাছ ঝড়ে উপড়ে গেলে তার নিচে চাপা পড়েন হারুন। গুরুতর আহত অবস্থায় স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানেই তাঁর মৃত্যু হয় বলে জানান ইউএনও।

Leave A Reply

Your email address will not be published.