Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

আক্কেলপুরে মাদকদ্রব্যের অপব্যবহার ও পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উদযাপিত

আবু রায়হান, জয়পুরহাটঃ জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ২৬ জুন সকাল ১০ টায় মাদকদ্রব্যের অপব্যবহার ও পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস-২০১৮ উদযাপন উপলক্ষ্যে বিভন্ন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির মধ্যে সকাল ১০ টায় একটি র‌্যালী উপজেলা পরিষদ চত্তর থেকে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা সভাকক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আক্কেলপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান কমলের সভাপতিত্বে মাদক দ্রব্যের অপব্যবহার ও পাচারবিরোধী বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সালাহ্উদ্দিন আহম্মেদ। এ সময়ে আরো বক্তব্য রাখেন আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) কিরণ কুমার রায়, আক্কেলপুর সরকারি মুজিবর রহমান কলেজের অধ্যক্ষ মোঃ মোকছেদ আলী, আক্কেলপুর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান রাশেদুল আলম সবুজ, মহিলা ভাইস-চেয়ারম্যান আছিয়া খানম সম্পা, আক্কেলপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি শফিউল আলম শফি প্রমুখ। কর্মসূচির মধ্যে রচনা প্রতিযোগিতা, চিত্রাংকন, সল্পদৈঘ্য চলচিত্র প্রদর্শন ইত্যাদী।

Leave A Reply

Your email address will not be published.