Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

আগস্টে দেশব্যাপী বাংলাদেশ ইন্টারনেট উইক

প্রযুক্তি  ডেস্ক : ইন্টারনেটের ব্যবহার দেশব্যাপী ছড়িয়ে দিতে আসছে আগস্ট মাসে দেশব্যাপী অনুষ্ঠিত হবে বাংলাদেশ ইন্টারনেট উইক ২০১৫। দেশের তিনটি বিভাগীয় শহরে বড় প্রদর্শনী ও ৪৮৭টি উপজেলায় একটি করে ইউনিয়ন ডিজিটাল সেন্টারে আয়োজিত হবে এই উত্সব। আগামী ২৪ থেকে ৩০ আগস্ট অনুষ্ঠিত হতে যাওয়া এই উত্সবে অংশ নিবে ই-কমার্স, ওয়েবপোর্টাল, মোবাইল অ্যাপ্লিকেশন। থাকবে বিভিন্ন কর্মশালা, সেমিনার। এই উত্সবের দুই আয়োজক বেসিস ও গ্রামীণফোন সম্প্রতি এই বিষয়ে পরস্পরের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। তাদের আয়োজনের সহযোগী রয়েছে সরকারের আইসিটি বিভাগ।

Leave A Reply

Your email address will not be published.