Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

আগামীকাল অব্যাহত থাকবে বৃষ্টি চট্টগ্রাম উপকূলে ৪ নম্বর সংকেত

4বিডিপত্র ডেস্ক: পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এবং তত্সংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি আগামীকাল রবিবার সকাল নাগাদ বরিশাল ও চট্টগ্রাম উপকূল অতিক্রম করতে পারে। এ অবস্থায় শনিবার ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বাড়িয়ে দেশের সমুদ্রবন্দরগুলোকে ৪ নম্বর হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

এ খবর জানিয়ে আবহাওয়া অফিস বলছে, নিম্নচাপের প্রভাবে সারাদেশে চলমান বৃষ্টিপাত অব্যাহত থাকবে। সোমবার দুপুরের দিকে আবহাওয়ার কিছুটা উন্নতি হতে পারে।

আবহাওয়ার বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিম্নচাপটি দুপুরে চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৬৩০ কিলোমিটার পশ্চিম- দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৫৯৫ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে, মংলা সমুদ্র বন্দর থেকে ৫০০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে ৪৯৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল। এটি আরো ঘনীভূত ও উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে আগামীকাল সকাল নাগাদ বরিশাল-চট্টগ্রাম উপকূল অতিক্রম করতে পারে।বিডিপত্র/আমিরুল

Leave A Reply

Your email address will not be published.