Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

আগামীকাল শপথ গ্রহণ করবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ

দ্বিতীয় মেয়াদে বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে আগামীকাল মঙ্গলবার শপথগ্রহণ করবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ

রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন জানান, ‘মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় রাষ্ট্রপতির শপথগ্রহণ অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমীন চৌধুরী বঙ্গভবনের দরবার হলে শপথ বাক্য পাঠ করাবেন।’ তিনি বলেন, শপথগ্রহণ অনুষ্ঠানের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রধান বিচারপতি, দেশের সাবেক রাষ্ট্রপতিবৃন্দ, বিচারকগণ, মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, আইন প্রণেতা, সিনিয়র রাজনীতিবিদ, কূটনীতিক এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।

Leave A Reply

Your email address will not be published.