Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

আগুন নিজেই হাজির দমকল অফিসে

fireঅনলাইন ডেস্ক: কোথাও আগুন লাগলে সবার আগে খবর দেয়া হয় দমকল অফিসে। যতক্ষণ পর্যন্ত না দমকল বাহিনীর লোকজন ঘটনাস্থলে আসে স্থানীয়রা নিজেদের মতো করে আগুন নেভানোর চেষ্টা করে। মাঝে মাঝে অগ্নিকাণ্ডে সব কিছু ভস্মীভূত হওয়ার পর ঘটনাস্থলে আসে দমকল বাহিনীর গাড়ি। তবে চীনের আনহুই প্রদেশে অগ্নিকাণ্ডের পর দমকল বাহিনীর অফিসেই চলে এসেছিল ‘আগুন নিজেই’।
মূলত একটি কাঠ বোঝাই ট্রাকে আগুন লাগার পর দমকল বাহিনীর জন্য অপেক্ষা না করে চালক বুদ্ধি করে গাড়ি চালিয়ে চলে আসেন দমকল বাহিনীর কার্যালয়ে। ঐ গাড়ি চালক তার কাঠভর্তি জ্বলন্ত ট্রাকটি নিয়ে হেফেই ফায়ার স্টেশনে পৌঁছানোর সাথে সাথে দমকল বাহিনীর ২০ থেকে ২৫ জন কর্মী আগুন নেভানোর কাজ শুরু করে। মাত্র এক মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন তারা। গাড়ি চালকের এমন উপস্থিত বুদ্ধিমত্তার কারণে দমকল বাহিনীর পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানানো হয়েছে।–ইউপিআই

Leave A Reply

Your email address will not be published.