Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

আগুনে পুড়ে ইতালিতে ৭ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক :  ইতালিতে এক আতশবাজি কারখানায় অগ্নিকান্ডের ঘটনায় কমপক্ষে ৭ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় শুক্রবার অ্যাড্রিয়াটিক সাগরের উপকূলে বন্দরনগরী বারির কাছে মদুগনো এলাকার ব্রুসেলা কারখানায় এ দুর্ঘটনা ঘটে। বিবিসির এক খবরের এ তথ্য জানা গেছে।  এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। এদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

দেশটির প্রসিকিউটর গিউসেপে ভলপে জানিয়েছেন, এ ঘটনায় কাছের একটি জঙ্গলেও আগুন ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অগ্নিনির্বাপক কর্মীদের অন্তত একদিন সময় লাগতে পারে।

বাংলাদেশেরপত্র/এডি/এ

Leave A Reply

Your email address will not be published.