Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

আটোয়ারী প্রেসক্লাবে যায়যায়দিনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

Atwari Pic. 6.6.16আটোয়ারী(পঞ্চগড়)প্রতিনিধি: দৈনিক যায়যায়দিন পত্রিকার ১১ বছরে পর্দাপন উপলক্ষে পঞ্চগড়ের আটোয়ারীতে বিভিন্ন কর্মসুচি পালন করা হয়েছে। সোমবার বিকেলে আটোয়ারী প্রেসক্লাবের সাবেক সভাপতি জিল্লুর হোসেন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কেকে কেটে প্রতিষ্ঠা বার্ষিকীর সুচনা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার আবু রাফা মোহাম্মদ আরিফ উপস্থিত থেকে বক্তব্য রাখেন। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ আলম, উপজেলা আওয়ামীলীগের যগ্ন সাধারণ সম্পাদক এ্যাড. মোঃ আনিছুর রহমান। এর আগে সভার শুরুতে যায়যায়দিন পত্রিকার আটোয়ারী প্রতিনিধি মো. নাজমুল হক স্বাগত বক্তব্য রাখেন। এছাড়াও অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন রাধানগর ইউপি চেয়ারম্যান মোঃ আবু জাহেদ, ধামোর ইউপি চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম দুলাল, মির্জাপুর ইউপি চেয়ারম্যান মোঃ ওমর আলী ও আটোয়ারী প্রেসক্লাবের সাধার সম্পাদক মনোজ রায় হিরু, যুগ্নসাধারণ সম্পাদক মোঃ হাসিবুর রহমান, সাংবাদিক আবু রায়হান চৌধুরী রকি প্রমুখ ।

Leave A Reply

Your email address will not be published.