Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

আন্তজার্তিক প্রবীণ দিবস উপলক্ষে ঝিনাইদহে র‌্যালী ও আলোচনা সভা

jhenidah-probin-day-photo-29-10-16ঝিনাইদহ প্রতিনিধি: “বয়স বৈষম্য নিরসন করুন” এ প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তজার্তিক প্রবীণ দিবস উপলক্ষে ঝিনাইদহে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার জেলা সমাজ সেবা অধিদপ্তর ও প্রবীন সংঘের আয়োজনে শনিবার সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি র‌্যালী বের হয়। র‌্যালীটি শহরে বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।পরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
র‌্যালী ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন ঝিনাইদহের জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার, জেলা পরিষদ প্রশাসক এ্যাড. আব্দুল ওয়াহেদ জোয়ার্দ্দার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুর রউফ মন্ডল, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আবু ইউসুফ মো: রেজাউর রহমান, জেলা পরিষদ সচিব রেজাই রাফিন সরকার, সদর উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা উসমান গনি, সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল মতিন, নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজাবে রহমত, প্রবীণ হিতৈষী সংষের সভাপতি মনোয়ার হোসেন প্রমুখ।

Leave A Reply

Your email address will not be published.