Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

আফগানিস্তানে অতর্কিত হামলায় ৭ পুলিশ নিহত

Taliban_bg_391082193আন্তর্জাতিক ডেস্ক:

আফগানিস্তানের উত্তরাঞ্চলে সন্ত্রাসীদের অতর্কিত হামলায় অন্তত সাত পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ক’জন। উত্তরাঞ্চলের কুন্দুজ প্রদেশ থেকে প্রতিবেশী তাখার প্রদেশে বেতন তুলতে যাওয়ার পথে বৃহস্পতিবার (১২ মার্চ) তাদের ওপর এই হামলা চালানো হয়। সশস্ত্র হামলাকারীদের দলে ৩০ জন সদস্য ছিল। কুন্দুজ প্রদেশের দাশতি আর্চি জেলার গভর্নর নাসরুদ্দিন খানকে উদ্ধৃত করে সংবাদ মাধ্যমগুলো জানায়, হামলাকারীরা আগে থেকে ওঁৎ পেতে ছিল। বেতন তুলতে যাওয়া পুলিশ সদস্যদের বহনকারী ভ্যানটি ঘটনাস্থলে পৌঁছামাত্র হামলা চালায় সন্ত্রাসীরা। এতে ঘটনাস্থলেই কেন্দ্রীয় পুলিশের তিনজন ও স্থানীয় পুলিশের চারজন নিহত হন। কেউ এই হামলার দায় স্বীকার না করলেও ১৩ বছর ধরে সন্ত্রাসী তৎপরতা চালানো তালেবান গোষ্ঠীকে এ ধরনের হামলা জন্য দায়ী করা হয়।

Leave A Reply

Your email address will not be published.