Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

আফগানিস্তানে তালেবান-পুলিশ সংঘর্ষে ১০ জঙ্গি ও ১৩ পুলিশ নিহত

আফগানিস্তানে তালেবানদের সঙ্গে আইনশৃঙ্খলাবাহিনীর সংঘর্ষে কমপক্ষে ১০ জঙ্গি নিহত হয়েছে। এতে ১৩ পুলিশ কর্মকর্তা নিহত ও ২০ পুলিশ সদস্য আহত হয়েছেন।

সোমবার সকালে কুন্দুজ প্রদেশের দাশ-ই-আরচি জেলায় একটি নিরাপত্তা চৌকিতে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

দাশ-ই-আরচি জেলা প্রধান নাসরুদ্দিন নাজারি সাহাদি বলেন, সোমবার সকালে দাশ-ই-আরচি জেলার একটি সরকারি অফিস ও স্থানীয় বাজারের পাশে অবস্থিত নিরাপত্তাচৌকিতে বন্দুক ও রকেট চালিত গ্রেনেড দিয়ে হামলা চালায় তালেবান। এ সময় তালেবান জঙ্গিদের সঙ্গে নিরাপত্তারক্ষীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ১৩ পুলিশ সদস্য ও ১০ তালেবান জঙ্গি নিহত এবং ২০ পুলিশ সদস্য আহত হয়েছেন।

Leave A Reply

Your email address will not be published.