Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

আফগানিস্তানে থানায় তালেবান হামলা: ৪ জঙ্গি নিহত

2aa2b0704ee8299063e0cc74f1e6816c_XLআন্তর্জাতিক ডেস্ক:

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় প্রদেশ কুন্দুজের একটি থানায় তালেবানরা হামলা করেছে। মঙ্গলবার এ হামলা চালানো হয়েছে উল্লেখ করে কুন্দুজের পুলিশের মুখপাত্র বলেছেন, থানায় ঢোকার পথে আত্মঘাতী হামলা চালানো হয় এবং এতে এক কর্মকর্তা ও একজন মহিলা পথচারী  আহত হয়েছেন। সেখানকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানানো হয়েছে। এতে আরো বলা হয়েছে, চারজন সন্ত্রাসী পরবর্তীতে হামলা চালানোর চেষ্টা করলেও তারা নিরাপত্তা বাহিনীর হাতে নিহত হয়। এদিকে আফগানিস্তানের তালেবান আজকের হামলার দায়িত্ব স্বীকার করেছে। তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ এ হামলার দায়িত্ব স্বীকার করে হামলায় কয়েকজন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছে বলে দাবি করেছেন। এর আগে গত ৩ ফেব্র“য়ারি আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে তালেবানের দুইটি আলাদা হামলায়  ছয় আফগান পুলিশ কর্মকর্তা নিহত হয়েছিল।

Leave A Reply

Your email address will not be published.