Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

আবারও কাঁটাতার খালেদার কার্যালয়ে

katatarস্টাফ রিপোর্টার:
নতুন করে কাঁটাতার দিয়ে ঘিরে দেওয়ার প্রস্তুতি নেয়া হচ্ছে গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে। গত কাল সকাল সাড়ে ১০টার দিকে খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের সামনে হঠাৎই একটি সিএনজিতে করে বেশকিছু কাঁটাতার নিয়ে আসা হয়।
এ ছাড়া কাঁটাতারের সঙ্গে সিএনজিতে করে তিন শ্রমিকও তখন খালেদার কার্যালয়ের সামনে আসে। এদের দুইজনের নাম মনির হোসেন ও আমিরুল। পুলিশি নিরাপত্তায় আমিরুলসহ তিনজনই মূল ফটকের সামনে রাখা রেজিস্ট্রেশন খাতায় সই করে ভেতরে প্রবেশ করেন। পরে তারা কাজ শুরু করেন।
পৌনে এগারটা থেকে বেলা ১২টা পর্যন্ত মূল ফটকের সামনে ও ডান পাশের দেয়ালে কাঁটাতারের বেড়া দেয় শ্রমিকরা।
তবে এবার আর গোল রিং করে নয়, সারি সারি করে লম্বালম্বিভাবে বেড়া হয়েছে। লক্ষ্যনীয় দিকটি হলো- নতুন বেড়ার শুরুর দিকে সিলভারের পাত দেয়া আছে যা বিদ্যুৎ পরিবাহী।
গুলশান কার্যালয়ের সামনে রাখা রেজিস্ট্রেশন খাতার দায়িত্বে থাকা কর্মকর্তারা বলেন, শ্রমিকরা এসেছে, ভেতরে গেছে। “কিন্তু তারা কোথা থেকে এসেছে তা আমরা জানিনা” বলেন কর্মকর্তারা। উল্লেখ্য, এর আগে গত রোববারও কার্যালয়টির চতুর্দিকে প্রাচীরের উপরে কাঁটাতারের বেড়া দেয়া হয়।

Leave A Reply

Your email address will not be published.