Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

আবারো মঞ্চে নৃত্য শৈলী ফারাহ

b-5
বিনোদন ডেস্ক:
পরিচালক ফারহা খান পরিচালকের পাশাপাশি একজন নৃত্য পরিচালক। তার পরিচালিত চতুর্থ ছবি ‘হ্যাপি নিউ ইয়ার’-এর প্রচারনা হবে বিশ্বব্যাপী ‘স্লাম দ্য ট্যুর’ শোয়ের মাধ্যমে। আর সেখানেই দীর্ঘ ২৫ বছর পর নিজের নৃত্য শৈলী প্রদর্শণ করতে যাচ্ছেন তিনি। ৪৯ বছর বয়সী ফারহা আইএএনএস-কে ফোনে জানিয়েছেন, ‘এটি একটি বিশাল শো হতে যাচ্ছে। আর আমিও নাচতে যাচ্ছি সেখানে! এর আগেও নেচেছি মঞ্চে কিন্তু তার ২৫ বছর পেড়িয়ে গেছে। আর আমার সঙ্গে মঞ্চে থাকবে বোমান ইরানি।’ বোমান ইরানি ও ফারহা খান ২০১২ সালে একসঙ্গে ‘শিরি ফরহাদ কি তো নিকাল পারি’ ছবিতে অভিনয় করেছিলেন। ফারহা খান ২০০৪ সালে ‘ম্যায় হু না’ ছবি পরিচালনার পূর্বে একজন নৃত্য পরিচালক হিসেবে কাজ করতেন। তিনি যেসকল গানের নৃত্য পরিচালনা করেছেন সেগুলোর মধ্যে অন্যতম হলো আমির খানের ‘প্যাহলা নাশা প্যাহলা খুমার’, শাহরুখ খানের ‘সাইয়্যা সাইয়্যা’, হৃতিক রোশনের ‘এক পাল কা জিনা’ ও ক্যাটরিনা কাইফের জনপ্রিয় ‘শিলা কি জাওয়ানি’। ১৯ সেপ্টেম্বর লন্ডনের টয়োটা, হাস্টনে শুরু হতে যাচ্ছে ‘হ্যাপি নিউ ইয়ার’-এর ‘স্লাম দ্য ট্যুর’ শোটি। শোয়ে শাহরুখ খান, দীপিকা পাড়–কোন, সনু সুদ, অভিষেক বচ্চন, ভিভান শাহ, মাধুরী দিক্ষীত, মালাইকা আরোরা খান ও গায়িকা কনিকা কাপুর মঞ্চে তাদের যাদু দেখাবেন। ‘হ্যাপি নিউ ইয়ার’ ছবিটি মুক্তি পাবে ২৪ অক্টোবর।


Leave A Reply

Your email address will not be published.