Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

আমরা কি ওকে কিডন্যাপ করে ফেলতে পারি?

স্পোর্টস ডেস্ক:
সাতক্ষীরার ছেলে মুস্তাফিজুর রহমান এক অদ্ভুত রহস্য হয়ে উঠেছেন ভারতের কাছে। সিরিজের প্রথম দুই ম্যাচে ভারতের শক্তিশালী ব্যাটিং লাইনআপ বলতে গেলে একাই গুড়িয়ে দিয়েছেন। হোয়াইটওয়াশ এড়াতে তাই মুস্তাফিজুর রহমানকে নিয়েই বেশ চিন্তিত ভারতীয় ক্রিকেট দল। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে মঙ্গলবার রবিচন্দ্রন অশ্বিন সাংবাদিকদের জানান, মুস্তাফিজ কে নিয়ে তাদের আলাদা পরিকল্পনা আছে। দাবী করেন, মুস্তাফিজকে আটকানোর কৌশল তারা আবিষ্কার করেছেন। তবে কি সে কৌশল তা জানতে চাইলে তিনি বলেন, ‘মুস্তাফিজকে আটকানোর নতুন কৌশল মাঠেই দেখাবো। এখানে কিছু বলব না।’ সংবাদ সম্মেলনে মুস্তাফিজকে নিয়ে সাংবাদিকদের একের পর এক প্রশ্নবাণে কিছুটা ক্ষেপে উঠেই বললেন, ‘আসলে আমাদের কি করতে বলেন? আমরা কি ওকে কিডন্যাপ করে ফেলতে পারি?’ সিরিজের শেষ ওয়ানডে ম্যাচে হোয়াইটওয়াশ এড়াতে আজ মাঠে নামবে ভারত। যেকোন মূল্যেই ভারত আজ জয় তুলে নিয়ে হোয়াইটওয়াশ এড়াতে চাইবে। অন্যদিকে, প্রথমবারের মতো ভারকে হোয়াইটওয়াশ করার লক্ষ্যে মাঠে নামছে তারা।

Leave A Reply

Your email address will not be published.