Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

আমার জীবনী পর্দায় আনলে যেন প্রিয়াঙ্কাকে নেয়া হয় : আশা ভোঁসলে

asha-voshleবিনোদন ডেস্ক: উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলের জীবন নিয়ে যদি ছবি তৈরি হয়, তবে তার চরিত্রে প্রিয়াঙ্কা চোপড়া অভিনয় করলে তিনি খুশি হবেন।
ইন্ডিয়া টুডেকে দেয়া এক সাক্ষাৎকারে আশা’জি বলেন, যদি কেউ আমার জীবনকে রুপালি পর্দায় নিয়ে আসে, তাহলে আমার চরিত্রে যেন প্রিয়াঙ্কাকে নেয়া হয়। তিনি নিজেও একজন গায়িকা, তাই তিনি আমার চরিত্রটি বুঝতে পারবেন।
আশা’জি আরও বলেন, রাহুল দেব বর্মনকে নিয়েও পরিচালকদের সিনেমা তৈরি করা উচিত। তার সংগীত ওই সময়ের চেয়ে ৪০ থেকে ৫০ বছর এগিয়ে ছিল। সুর, তালের ব্যাপারগুলোতে তিনি অনেক পরিশ্রম করেছেন। তার জীবনী নিয়ে একটি সিনেমা হলে মন্দ হয় না। তার গানগুলো আবারো মানুষ নতুনভাবে শুনতে পারবে। যারা তাকে ভুলে গেছে তাদের জন্য এই সিনেমাটি বানানো দরকার।
আগামী বছর কিশোর কুমারের জীবনী পর্দায় নিয়ে আসছেন রণবীর কাপুর। রণবীর আরও অভিনয় করবেন রাজকুমার হিরানি নির্মিত সঞ্জয় দত্তকে নিয়ে তৈরি জীবনীমূলক সিনেমাতে।

Leave A Reply

Your email address will not be published.