Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে খুলনায় মামলা

খুলনায় দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও মানহানি মামলা হয়েছে। সোমবার নগরীর ১৬ নম্বর ওয়ার্ড যুব মহিলা লীগের সভাপতি অ্যাডভোকেট নাজিয়া আহমেদ বর্ণা বাদী হয়ে খুলনার মুখ্য মহানগর হাকিমের নালিশি মামলার আমলী আদালত ‘ক’ অঞ্চলে মামলাটি দায়ের করেন।

আদালতের বিচারক মো. আমিরুল ইসলাম মামলাটি গ্রহণ করে খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) আইনগত ব্যবস্থা গ্রহণের আদেশ দিয়েছেন। খুলনা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট সরদার আনিসুর রহমান পপলু এ তথ্য নিশ্চিত করেন।

বাদীর অভিযোগ, গত ১ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত একটি সেমিনারে আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান আওয়ামী লীগ সরকার, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিকী সম্পর্কে কটুক্তি ও অসত্য বক্তব্য দেন। এ ছাড়া তিনি বঙ্গবন্ধুর পরিবারের নিরাপত্তা আইনের বিরুদ্ধে বক্তব্য দেন। একই সঙ্গে তিনি বাংলাদেশকে বহির্বিশ্বে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে খুন-গুম নিয়ে অসত্য তথ্য উপস্থাপন করেন যা রাষ্ট্রদ্রোহিতার শামিল।

Leave A Reply

Your email address will not be published.