Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

আরব জোটের বিমান হামলায় ইয়েমেনে ১০ মাদ্রাসা শিশু নিহত

arab unity

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় ইয়েমেনের একটি মাদ্রাসায় ১০ শিশু নিহত ও অপর ২৮ জন আহত হয়েছে। দেশটির উত্তরাঞ্চলে বিদ্রোহীদের নিয়ন্ত্রিত একটি প্রদেশে স্কুলটি অবস্থিত। ডক্টর্স ইউথআউট বর্ডার্স (এমএসএফ) রবিবার একথা জানিয়েছে।
শনিবার এই হামলা চালানো হয় উল্লেখ করে এমএসএফ এর নারী মুখপাত্র মালাক শাহের বলেন, ‘সাদা প্রদেশের হেদানের একটি মাদ্রাসায় এ বিমান হামলাটি চালানো হয়েছে। আমাদের কাছে ১০টি শিশুর মৃতদেহ ও আরো আহত ২৮টি শিশু আনা হয়েছে। এদের সকলেরই বয়স ১৫ বছরের নিচে।’ এএফপি।

Leave A Reply

Your email address will not be published.