Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

আর্জেন্টিনার পতাকা উড়াতে গিয়ে লালমনিরহাটে কলেজ ছাত্রের মৃত্যু

প্রতিকী ছবি

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সির্ন্দুনা এলাকায় বিশ্বকাপ ফুটবলের আর্জেন্টিনা দলের পতাকা গাছে উড়াতে গিয়ে গাছের ডাল ভেঙ্গে পড়ে আহত কলেজ ছাত্র সুমন ইসলাম মারা গেছে।
মঙ্গলবার সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। সুমন ইসলাম সির্ন্দুনা ইউনিয়নের দক্ষিন সির্ন্দুনা এলাকার এরামুল হকেরর পুত্র ও পাটগ্রাম সরকারী কলেজের এইচএসসি ২য় বর্ষের ছাত্র।

সির্ন্দুনা ইউনিয়ন চেয়ারম্যান নুরল আমিন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গত ১৬ জুন নিজ বাড়িতে বিশ্বকাপ ফুটবলে তার প্রিয় আর্জেন্টিনা দলের পতাকা গাছে উড়ানোর সময় গাছের ডাল ভেঙ্গে বিদ্যুৎতের তারে পড়ে গুরুত্বর আহত হয় সুমন ইসলাম। পরে তাকে উদ্ধার করে হাতীবান্ধা স্বাস্থকমপ্লেক্সে ভর্তি করালে তার অবস্থা অবনিতি হলে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে তার মৃত্যু ঘটে।

Leave A Reply

Your email address will not be published.