Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

আলজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় ১১ সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক : আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সের পশ্চিমে বন্দুকধারীদের হামলায় ১১ জন সেনা সদস্য নিহত হয়েছে। গত বৃহস্পতিবার ঈদের প্রাক্কালে এই হামলার ঘটনা ঘটে। দেশটির কর্মকর্তারা ধারণা, ইসলামপন্থী সশস্ত্র একটি সংগঠন এই হামলার পেছনে রয়েছে।

বিবিসি জানিয়েছে, অপেক্ষাকৃত শান্তিপূর্ণ দেশ আলজেরিয়ায় এ ধরণের ঘটনা বেশ বিরল। আল কায়েদা ও ইসলামিক স্টেটের সাথে সম্পর্কিত এই বন্দুকধারীরা দেশটির প্রত্যন্ত পার্বত্য এলাকায় সক্রিয় রয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে দেশটির একজন পুলিশ কমান্ডার বার্তা সংস্থা এপি’কে জানান, রাজধানী আলজিয়ার্স থেকে ২৪০ কিলোমিটার পশ্চিমে একটি বনে বৃহস্পতিবার রাতের হামলার ঘটনাটি ঘটে। সূত্র: বিবিসি

Leave A Reply

Your email address will not be published.