Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

আলাউদ্দিন আলীর ফুসফুসে টিউমার

বিনোদন ডেস্ক : আলাউদ্দিন আলীআটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া সুরকার ও সংগীত পরিচালক আলাউদ্দিন আলীর ফুসফুসে টিউমার ধরা পড়েছে। ব্যাংককের স্যামিটিভেজ সুকুমভিত হাসপাতালে তিনি এখন চিকিৎসাধীন। গত ২০ জুন রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার পর তাঁর ফুসফুসে সমস্যাজনিত রোগ ধরা পড়ে। এরপর চিকিৎসকের পরামর্শে ৩ জুলাই তাঁকে ব্যাংকক নেওয়া হয়। সেখানে নতুন করে কিছু পরীক্ষার পর জানা যায়, তাঁর ফুসফুসে একটি টিউমার রয়েছে। টেলিফোনে ব্যাংককে আলাউদ্দিন আলীর সঙ্গে কথা হয়। তিনি জানান, টিউমারটি হৃদ্যন্ত্রের কাছাকাছি হওয়ায় এর অস্ত্রোপচার বেশ ঝুঁকিপূর্ণ। তবে বিকল্প হিসেবে চিকিৎসকেরা জানিয়েছেন, রেডিওথেরাপি ও কেমোথেরাপির মাধ্যমে এর চিকিত্সা সম্ভব। আলাউদ্দিন আলী জানান, আজ বুধবার তাঁর চিকিৎসা শুরু হচ্ছে। দীর্ঘমেয়াদি এই চিকিত্সার জন্য তাঁকে সেখানে তিন মাস অবস্থান করতে হবে বলে তিনি জানান। আলাউদ্দিন আলী সবার কাছে দোয়া চেয়েছেন।

Leave A Reply

Your email address will not be published.