Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

আলীম জুট মিল শ্রমিকদের খুলনা-যশোর মহাসড়ক অবরোধ

খুলনা প্রতিনিধি:
খুলনার রাষ্ট্রায়ত্ত আলীম জুট মিলস ব্যক্তি মালিকানায় হস্তান্তর প্রক্রিয়ার প্রতিবাদে শ্রমিকরা খুলনা-যশোর মহাসড়ক অবরোধ করে রেখেছেন।
গতকাল সকাল ১০টা থেকে শুরু হওয়া এ সড়ক অবরোধ চলবে বেলা ১১টা পর্যন্ত। মিল গেটের সামনে খুলনা-যশোর মহাসড়ক শ্রমিকরা অবরোধ করায় ব্যস্ততম এ সড়কে দীর্ঘ যানজট শুরু হয়েছে।
এতে উপস্থিত রয়েছেন- রাষ্ট্রায়ত্ত্ব আলীম জুট মিল হস্তান্তর প্রতিরোধ কমিটি আহ্বায়ক মো. আব্দুর রশিদ, আলীম জুট মিলের সিবিএ সভাপতি আব্দুস সালাম জমাদ্দার, শ্রমিক নেতা মোজাম্মেল হক, সাইফুল ইসলাম লিটু, আ. সালাম, বাবুল রেজা, আবেদ আলী, নজরুল ইসলাম, আকবার হোসেন, আব্বাস বিশ্বাস, রফিকুল ইসলাম, মুজিবর রহমান, ইকবাল হোসেন, মো. জাকারিয়া প্রমুখ।

Leave A Reply

Your email address will not be published.