Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

আশুলিয়ায় মৌসুমী মার্কেটের পরিচালনা কমিটির নির্বাচন সম্পন্ন

নিজস্ব প্রতিনিধি, আশুলিয়া:
রাজধানীর অদূরে আশুলিয়ার দক্ষিণ গাজীরচট এলাকাস্থ মৌসুমী মার্কেটের পরিচালনা কমিটির নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। প্রতিবছর এ মার্কেটে মৌখিকভাবে পরিচালনা কমিটি গঠিত হলেও এবছরই প্রথম প্রত্যক্ষ ভোটের মাধ্যমে ৬ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হলো। গতকাল শুক্রবার রেডিয়েন্ট একাডেমিতে সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। অবাধ ও সুষ্ঠু নির্বাচন পরিচালনার জন্য ধামসোনা ইউনিয়নের (৭ নং ওয়ার্ডের মেম্বর) ও শিক্ষানুরাগী মো. মইনুল ইসলাম ভূঁইয়াকে প্রধান উপদেষ্টা এবং অত্র এলাকার বিশিষ্ট সমাজ সেবক মো. মালেককে প্রধান নির্বাচন কমিশনার গঠন করে উক্ত নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৬টি পদের জন্য মোট ১৪ জন প্রার্থী বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। এদের মধ্যে সভাপতি পদে ৫২ ভোটে মো. ফারুক ও সহ সভাপতি পদে ৫৪ ভোট পেয়ে নির্বাচিত হয় মো. রুবেল হোসেন। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে ৫৪ ভোটে এম এ সায়েম, সহ সম্পাদক পদে ৫৮ ভোটে মো. সাদ্দাম হোসেন ও কোষাধ্যক্ষ পদে ৬০ ভোট পেয়ে নির্বাচিত হন মো. ইউনুছ আলী। কার্যকরী কমিটির সদস্য পদে ৪৮ ভোট পেয়ে নির্বাচিত হন মো. মিলন।

Leave A Reply

Your email address will not be published.