Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

আসছে গুগলের সৌরশক্তি চালিত ইন্টারনেট ড্রোন

google-internet-droneরকমারি ডেস্ক:
সৌরশক্তি চালিত ড্রোন আকাশে উড়ানোর পরিকল্পনা করছে গুগল। ‘প্রোজেক্ট টাইটান’ এর অংশ হিসেবে চলতি বছরেই আকাশে উড়বে গুগলের এই ড্রোন। মূলত বিশ্বের যেসকল অঞ্চলে এখন পর্যন্ত ইন্টারনেট সেবা পৌঁছেনি, সেখানে ইন্টারনেট সুবিধা পৌঁছে দেওয়াই এই ড্রোনের মূল লক্ষ্য। মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে আয়োজিত এক সম্মেলনে এসকল তথ্য জানান গুগলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুন্দর পিছাই। পিছাই জানান, ইন্টারনেট সুবিধা বঞ্চিত মানুষের কাছে ইন্টারনেট পৌঁছে দিতে শুধু প্রোজেক্ট টাইটানই নয়। আরও তিনটি প্রকল্প আছে তাদের। এর একটি হল প্রোজেক্ট লুম। ইন্টারনেট বেলুনের মাধ্যমে দুর্গম অঞ্চলে ইন্টারনেট সেবা দিতেই চালু করা হয়েছে এই প্রকল্প। বেশ কিছুদিন ধরেই প্রোজেক্ট টাইটান নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে গুগল। তবে এবছরের শেষ নাগাদ আফ্রিকার বিভিন্ন অঞ্চলে এই ড্রোনের সাহায্যে ইন্টারনেট সেবা পৌঁছে দেওয়ার কাজ শুরু হবে।

Leave A Reply

Your email address will not be published.