ইংল্যান্ড ওয়ানডে দল নতুন নেতৃত্বে!
স্পোর্টস ডেস্ক:
বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে গ্র“প পর্বের ম্যাচে হারার পর বিশ্বকাপ তেকেই বিদায় নেয় ইংল্যান্ড ক্রিকেট দল। ঐতিহ্য আর দম্ভ সেদিন চূর্ণবিচূর্ণ হয়ে যায় বাংলাদেশের কাছে। বিশ্বকাপের পরই ইংল্যান্ডের ওয়ানডে দলকে ঢেলে সাজানোর তাগিদ দেন সাবেক ইংলিশ ক্রিকেটারসহ আরো অনেকে। ৮মে অনুষ্ঠিত হতে যাওয়া আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ম্যাচের জন্যে জেমস টেলরকে অধিনায়ক করে দল ঘোষণা করেছে ইংলিশ ক্রিকেট বোর্ড। বিশ্বকাপে খেলা ইংল্যান্ড দলের কেবল স্টিভেন ফিন, এলেক্স হেলস এবং জেমস টেলর ছাড়া বাকি সবাইই নতুন। দলে রয়েছেন অভিজ্ঞ বোলার টিম ব্রেসনান।
১১ সদস্যের দলে রয়েছেন: জেমস টেলর(অধিনায়ক), জাফর আন্সারি, জোনাথন বাইরস্টম স্যাম বিলিংস, স্টিভেন ফিন, লিউস গ্রেগরি, এলেক্স হেলস, জ্যাসন রয়, জেমস ভিন্স, ডেভিড উইলি।