Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ইয়েমেনে যুদ্ধবিরতি ভঙ্গের অভিযোগ তুলল সৌদি আরব

 

150403150014-pkg-robertson-saudi-arabia-yemen-border-00012521-exlarge-169আন্তর্জাতিক ডেস্ক:

ইয়েমেনে শুরু হওয়া পাঁচ দিনব্যাপী যুদ্ধবিরতির প্রথম চব্বিশ ঘণ্টার মধ্যেই তা ভঙ্গের অভিযোগ উঠেছে হুথিদের বিরুদ্ধে। বৃহস্পতিবার (১৪ মে) সৌদি প্রেস এজেন্সিতে প্রকাশিত দেশটির সরকারের এক বিবৃতিতে এ অভিযোগ করা হয়। বিবৃতিতে বলা হয়, হুথি যোদ্ধারা যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করেছে। ইয়েমেনের বেশ কয়েকটি এলাকায় তাদের যোদ্ধারা এখনও লড়াই চালিয়ে যাচ্ছে। গত মঙ্গলবার (১২ মে) থেকে ইয়েমেনে সৌদি প্রস্তাবিত পাঁচ দিনব্যাপী যুদ্ধবিরতি শুরু হয়। হুথিরাও এ প্রস্তাবে সমর্থন জানায়। শর্তানুসারে, মানবিক সহায়তা দেশের সবগুলো এলাকায় পৌঁছে দেওয়ার স্বার্থে কোনো পক্ষই লড়াই চালিয়ে যেতে পারবে না। এমনকি এই পাঁচদিনে কোনো সেনা স্থানান্তরও করা যাবে না। ইয়েমেনের তায়িজ প্রদেশে শিয়াপন্থি হুথি ও সাবেক প্রেসিডেন্ট আলি আব্দুল্লাহ সালেহের অনুগত বাহিনী আবাসিক এলাকায় মর্টার হামলা চালিয়েছে বলে অভিযোগ করে সৌদি আরব। এছাড়া আদ-দালি শহর, বন্দর নগরী আদেনেও ট্যাংক ও মর্টার হামলা চালানো হয়েছে বলে জানানো হয়। সেই সঙ্গে ইয়েমেন সীমান্তবর্তী সৌদি শহর জিজান ও নাজরানেও হুথিরা হামলা চালিয়েছে বলে অভিযোগে উল্লেখ করে সৌদি আরব।

Leave A Reply

Your email address will not be published.