Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ঈদে ‘সিকান্দার বক্স এখন রাঙামাটি’

বিনোদন ডেস্ক : সাগর জাহানের রচনা ও পরিচালনায় ৬ পর্বের বিশেষ ধারাবাহিক নাটক ‘সিকান্দার বক্স এখন রাঙামাটি’ বাংলাভিশনে প্রচারিত হবে ঈদের দিন থেকে ৬ষ্ঠ দিন পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম, আনিকা কবির শখ, তানিয়া আহমেদ, ফারুক আহমেদ, আ খ ম হাসান, আরফান আহমেদ, রোবেনা রেজা জুঁই, সামিহা, সাবিলা নূর, মিঠু, এলেন শুভ্র প্রমুখ।

সিকান্দার বক্স রাঙামাটি যাওয়ার পরিকল্পনা করে। তাই তিনি রাঙামাটির গ্রামীণ পোশাক পরে ঢাকা শহরে কয়েকদিন ঘুরে বেড়ায়। তিনি তার স্ত্রী খেয়াকে বেড়াতে যাওয়ার বিষয়টি জানায়। অনেকবার বলার পর সে যেতে রাজি হয়। পরিবারের প্রায় সব সদস্যকে নিয়ে তারা রওনা হয় রাঙামাটির উদ্দেশ্যে। পথে অন্য কয়েকজনের গাড়ি নষ্ট হয়ে যায়। সিকান্দার বক্স তাদেরকেও তাদের গাড়িতে নিয়ে নেয়। রাঙামাটিতে গিয়েও অনেকের সাথে দেখা হয়। তারপর নানা ঘটনার মধ্য দিয়ে এগিয়ে যায় নাটকের গল্প।

Leave A Reply

Your email address will not be published.