Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ঈদের নাটকে ইমরুল কায়েস

বিনোদন ডেস্ক : ক্রিকেটার ইমরুল কায়েসকে এবার দেখা যাবে ঈদের নাটকে অভিনয় করতে। বৈশাখী টেলিভিশনে ঈদের জন্য নির্মিত এ নাটকের নাম ‘ফুলকুমারি’। জামাল উদ্দিনের পরিচালনায় নাটকটির শুটিং এরই মধ্যে শেষ হয়েছে। এ নাটকে বিজরী বরকতুল্লাহর সহশিল্পী ইমরুল কায়েস।ইমরুলের প্রসঙ্গে বিজরী জানিয়েছেন, গল্পের প্রয়োজনেই পরিচালক মনে করেছেন দৃশ্যটিতে ক্রিকেটার ইমরুল কায়েসের থাকা উচিত। তাই তাঁকে এই নাটকে যুক্ত করেছেন তিনি। নাটকে ইমরুল অংশ নিয়েছেন একটিমাত্র দৃশ্যে।

বিজরী এও বলেন, ‘নাটকে ইমরুল কায়েসকে ক্রিকেটার হিসেবেই দেখানো হয়েছে। বাসায় একদিন তাঁর সঙ্গে দেখা হয়। আমি তাঁর ভক্ত। কথাবার্তার এক পর্যায়ে আমি তাঁর অটোগ্রাফ নিই। খুব অল্প সময়ের উপস্থিতি। তবে তিনি তাঁর কাজটা খুব ভালো ভাবেই করেছেন।’ ‘ফুলকুমারি’ নাটকটি পরিচালনা করেছেন জামাল উদ্দিন। নাটকের অন্য অভিনয়শিল্পীরা হলেন ইন্তেখাব দিনার, নাদিয়া, মঈন আহমেদ ও স্নাতা।

Leave A Reply

Your email address will not be published.