Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

উঠতি মডেল প্রভা, কোরিওগ্রাফার শাহেদ

বিনোদন ডেস্ক:
কমিশন সবখানেই আছে। ব্যবসা-বাণিজ্য, চাকরি সকল ক্ষেত্রে এ কমিশন শব্দটি নেতিবাচক অর্থেই ব্যবহৃত হয়। যেমনটি ‘কমিশন’ নাটকে। এতে ম্যাক চরিত্রটি তার শিক্ষার্থীদেরকে কাজের ব্যবস্থা করে দেয়। বিনিময়ে তাদের কাছ থেকে কমিশন আদায় করে। এজন্য আশ্রয় নেয় নানা ছলাকলার। ম্যাক একজন কোরিওগ্রাফার। এ চরিত্রে অভিনয় করেছেন শাহেদ শরীফ খান। ‘কমিশন’-এ প্রভাও আছেন। তার চরিত্র একজন উঠতি মডেলের। আরও আছেন চিত্রলেখা গুহ ও মুনিয়া ইসলাম। নাটকটি লিখেছেন আহসান হাবিব, পরিচালনায় খায়রুল পাপন। নাটকটির দৃশ্যধারণ শেষ। এবারের রোজার ঈদে একুশে টিভিতে প্রচার হবে এটি।


Leave A Reply

Your email address will not be published.