Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

উদ্বোধনী দিন থেকেই পদ্মা সেতুতে রেল চলবে: রেলমন্ত্রী

স্টাফ রিপোর্টার : পদ্মাসেতু উদ্বোধনের দিন থেকেই ওই সেতুতে রেল চলাচল করবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী মুজিবুল হক। পদ্মাসেতুর সঙ্গে রেলপথ নির্মাণের লক্ষ্যে পরামর্শক কার্যক্রমের অগ্রগতি পরিদর্শন শেষে গেণ্ডারিয়া রেল স্টেশনে মন্ত্রী সাংবাদিকদের একথা বলেন। এ সময় মন্ত্রীকে পদ্মা রেললিংক এর সমীক্ষা, ডিজাইন ও টেন্ডার কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে অবহিত করা হয়।

রেলমন্ত্রী মুজিবুল হক বলেন, ‘পদ্মাসেতুর উপর দিয়ে যখন গাড়ি চলবে ঠিক একই সময়ে পদ্মাসেতুর উপর দিয়ে রেল চলাচল করবে। আমাদের টেন্ডার ডকুমেন্ট প্রস্তুত হয়েছে। এ যাবত আমরা ৮টি প্রক্রিয়া শেষ করেছি। বাকি প্রক্রিয়া শেষ করে খুব তাড়াতাড়ি যাতে কাজ শুরু করা যায় আমরা সেই চেষ্টা করছি।’

Leave A Reply

Your email address will not be published.