Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

উড়িয়ে দিলেন অবসরের গুঞ্জন মেসি

s-7
স্পোর্টস ডেস্ক:
বেশ কয়েকদিন ধরেই বিশ্ব ফুটবলের আনাচে-কানাচে মেসির আবসরের খবরটা উড়ছিল? তবে সেই গুঞ্জন একেবারেই উড়িয়ে দিলেন ফুটবল যুবরাজ স্বয়ং । জাতীয় দলে যোগ দিয়ে মেসি জানিয়ে দিলেন আর্জেন্টিনার জার্সি গায়ে এখনও অনেক কিছু দেওয়ার আছে তার। কিছুদিনের মধ্যেই দলের নতুন কোচ জেরার্ড মার্টিনোর অধীনে ব্রাজিল ও হংকং-এর বিরুদ্ধে দুটি আন্তর্জাতিক প্রদর্শনী ম্যাচ খেলতে নামছেন বার্সা তারকা? মার্টিনো ওই দুই প্রীতি ম্যাচে মেসিকে দলে ডেকেছেন। এর আগে গ্রোয়েন ইনজুরির জন্য জার্মানির বিপক্ষে প্রীতি ম্যাচে খেলতে পারেননি মেসি?এবং গুঞ্জনের শুরু তখন থেকেই। সমালোচকরা বলতে শুরু করে দেন, জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নামার খিদেটাই হারিয়ে ফেলেছেন মেসি। বিশেষ করে ব্যর্থতার দায় বহন করা একেবারেই না পসন্দ মেসির। আর সেই কারণেই নীল-সাদা জার্সি গায়ে চাপাতে চাইছেন না তিনি । মেসির পাশাপাশি অবশ্য সব গুজব উড়িয়ে দিয়েছে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন।


Leave A Reply

Your email address will not be published.