Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ আজ

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল

আজ রোববার এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে। সকাল ১০টার দিকে গণভবনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রধানমন্ত্রীর হাতে ফলাফলের অনুলিপি তুলে দেবেন। পরে শিক্ষামন্ত্রী বেলা ১টায় সচিবালয়ে সংবাদ সম্মেলনে ফলাফলের বিস্তারিত তুলে ধরবেন। বেলা ২টায় পরীক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট থেকে ফলাফল জানতে পারবেন।

এ বছরের পয়লা এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত এইচএসসির লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। আটটি সাধারণ বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ডের অধীনে ১০ লাখ ৭৩ হাজার ৮৮৪ জন শিক্ষার্থী এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়।

অনলাইনে http://www.educationboardresults.gov.bd/ ওয়েবসাইটে ফলাফল পাওয়া যাবে। এছাড়া, গত কয়েক বছরের মতো এবারও যেকোনো মোবাইল ফোন থেকে এসএমএস করে ফলাফল জানতে পারবেন শিক্ষার্থীরা।এ জন্য মোবাইলের এসএমএস অপশনে গিয়ে HSC লিখে স্পেস দিয়ে সংশ্লিষ্ট বোর্ডের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নাম্বার লিখে স্পেস দিয়ে ২০১৫ লিখে ১৬২২২ নাম্বারে পাঠালে ফিরতি মেসেজে ফলাফল পাওয়া যাবে।

Leave A Reply

Your email address will not be published.